✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

শপথ দিতে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে ইশরাকের আবেদন

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৫-১৭, | ১১:১৬:৩৯ |

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) নির্বাচিত মেয়র হিসেবে শপথ করানোর ব্যবস্থা গ্রহণ করতে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানিয়েছে বিএনপির মেয়র প্রার্থী ইশরাক হোসেন। এ ব্যবস্থা করতে আগামী এক মাস সময় বেধে দিয়েছেন তিনি।

শনিবার (১৭ মে) সন্ধ্যায় রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। ‌

এর আগে সন্ধ্যা সাড়ে ৬টায় চলমান পরিস্থিত এবং নিজের অবস্থান পরিষ্কার করতে প্রেস ক্লাবের তৃতীয় তলায় আব্দুস সালাম হলে সংবাদ সম্মলেন ডাকেন ইশরাক হোসেন ।

এদিকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রধান কার্যালয় নগর ভবনের সব ফটকে তালা ঝুলিয়ে দিয়েছেন ইশরাক হোসেনের সমর্থকেরা।

আজ তৃতীয় দিনের মতো ইশরাক হোসেনকে মেয়র পদে না বসানোর প্রতিবাদে ‘ঢাকাবাসী’ ব্যানারে বিক্ষোভ করেন তার সমর্থকরা।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..