✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

সিরাজগঞ্জে রেলপথ অবরোধ, রাজধানীর সাথে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৮-১৩, | ১০:৫৯:৫০ |

স্থায়ী ক্যাম্পাস নির্মাণের দাবিতে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় রেলপথ অবরোধ করে বিক্ষোভ করছেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এতে রাজধানীর সাথে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। 

আজ বুধবার (১৩ আগস্ট) সকাল ৯ টায় উল্লাপাড়া রেলগেটে অবস্থান নেন ছাত্র-ছাত্রীরা। তাদের সাথে সংহতি জানিয়ে কর্মসূচিতে অংশ নিয়েছেন শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীরাও।

আন্দোলনকারীরা জানান, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দীর্ঘ ৯ বছর পার হলেও এখনো স্থায়ী ক্যাম্পাস নির্মাণ হয়নি। ফলে মানসম্মত পাঠদানসহ নানা সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত শিক্ষার্থীরা। স্থায়ী ক্যাম্পাস নির্মাণের দাবিতে এর আগে মহাসড়ক অবরোধসহ নানা কর্মসূচি পালন করেন ছাত্র-ছাত্রীরা। এ সময়, দাবি পূরণে দ্রুত পদক্ষেপ নেয়া না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দিয়েছেন আন্দোলনকারীরা।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..