সর্বশেষ :
দেশের সর্বকনিষ্ঠ মেয়র থেকে পূর্ণমন্ত্রী খালেদা জিয়ার আহ্বানে জজের চাকরি ছেড়ে বিএনপিতে, আজ পূর্ণ মন্ত্রী বাংলাদেশে ‘মব কালচার’ শেষ: স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে সংরক্ষিত নারী আসন : কার ভাগে কয়টি? মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের দায়িত্ব নিলেন হাফিজ উদ্দিন, দিলেন সততার বার্তা দেশের জন্য জনস্বার্থে ভালো কাজ করতে সচিবদের প্রধানমন্ত্রীর নির্দেশ কৃষি উন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী : কৃষিমন্ত্রী দেশের আকাশে চাঁদ দেখা গেছে, বৃহস্পতিবার থেকে রোজা শুরু বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে পুনর্ভর্তি ফি নিষিদ্ধ করল মন্ত্রণালয় প্রধানমন্ত্রীর অফিশিয়াল ফেসবুক পেজ চালু

চিকিৎসককে হুমকি জামায়াতের সন্ত্রাসী চিন্তার বর্হিপ্রকাশ: কামাল

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৩-০৮-১৬, | ১০:২২:০০ |

চিকিৎসককে হুমকি দিয়ে জামায়াত তাদের নোংরা-সন্ত্রাসী চিন্তার বর্হিপ্রকাশ করেছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কা। বুধবার (১৬ আগস্ট) দুপুরে তিনি এ কথা বলেন।

আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর চিকিৎসা দেওয়া বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) চিকিৎসক এস এম মোস্তফা জামানকে হত্যার হুমকি দেওয়া হয়। গতকাল মঙ্গলবার (১৫ আগস্ট) রাতে এ বিষয়ে ভুক্তভোগী ওই চিকিৎসক রাজধানীর ধানমন্ডি মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

জিডিতে ভুক্তভোগী চিকিৎসক জামান উল্লেখ করেন, তিনি বিএসএমএমইউতে হৃদরোগ বিভাগের অধ্যাপক হিসেবে কর্মরত আছেন। গত রবিবার (১৩ আগস্ট) রাতে দেলাওয়ার হোসাইন সাঈদী অসুস্থ অবস্থায় বিএসএমএমইউতে ভর্তি হন। বিএসএমএমইউয়ের হৃদরোগ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক চৌধুরী মেশকাত আহমেদের তত্ত্বাবধানে ছিলেন সাঈদী।

গত সোমবার (১৪ আগস্ট) চিকিৎসাধীন অবস্থায় সাঈদী শেষ নিশ্বাস ত্যাগ করেন।

চিকিৎসক জামান বিশেষজ্ঞ চিকিৎসক টিমের একজন সদস্য হিসেবে আমার ওপর অর্পিত দায়িত্ব পালন করি। কিন্তু কতিপয় ব্যক্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে ও ইউটিউবে বিভিন্ন আইডি থেকে তার বিরুদ্ধে অপপ্রচার করছে ও হত্যার হুমকি দিচ্ছে।
জিডিতে তিনি আরো উল্লেখ করেন, আমি বর্তমানে কতিপয় ব্যক্তিদের আচরণে ভীত-শঙ্কিত। কয়েকটি ফেসবুক ও ইউটিউব পেজের ব্যবহারকারী এবং তাদের অনুসারী ব্যক্তিরা যেকোনো সময় আমার ও আমার পরিবারের সদস্যদের খুন জখমসহ বড় ধরনের ক্ষতি করতে পারে।

এ কারণে নিরাপত্তা চেয়ে থানায় একটি জিডি করেন তিনি।

ধানমন্ডি থানায় জিডি দায়ের করার পর ভুক্তভোগী চিকিৎসক এস এম মোস্তফা জামান সাংবাদিকদের বলেন, আমরা একজন সাধারণ রোগীকে যেভাবে চিকিৎসা দেওয়ার চেষ্টা করি, তাকেও (সাঈদী) সেই চিকিৎসা দেওয়া হয়েছে। তার চিকিৎসায় কোনো ধরনের ব্যত্যয় ঘটেনি। আমরা তাকে সর্বোচ্চ চিকিৎসা দিয়েছি, কোনো রকম ভুল চিকিৎসা বা অপচিকিৎসার ঘটনা ঘটেনি।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..

Dhaka Forecast & Prayer Schedule

--°C
Loading...
💧 Humidity
--%
🌬 Wind
-- km/h

3-Day Forecast

Prayer Time

🕌 Fajr 🕌 Dhuhr
-- --
🕌 Asr 🕌 Maghrib
-- --
🕌 Isha
--
Loading countdown…
দেশ ও মুদ্রা ১ ইউনিট = টাকা পরিবর্তন
⏳ Currency data loading...