সর্বশেষ :
দেশের সর্বকনিষ্ঠ মেয়র থেকে পূর্ণমন্ত্রী খালেদা জিয়ার আহ্বানে জজের চাকরি ছেড়ে বিএনপিতে, আজ পূর্ণ মন্ত্রী বাংলাদেশে ‘মব কালচার’ শেষ: স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে সংরক্ষিত নারী আসন : কার ভাগে কয়টি? মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের দায়িত্ব নিলেন হাফিজ উদ্দিন, দিলেন সততার বার্তা দেশের জন্য জনস্বার্থে ভালো কাজ করতে সচিবদের প্রধানমন্ত্রীর নির্দেশ কৃষি উন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী : কৃষিমন্ত্রী দেশের আকাশে চাঁদ দেখা গেছে, বৃহস্পতিবার থেকে রোজা শুরু বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে পুনর্ভর্তি ফি নিষিদ্ধ করল মন্ত্রণালয় প্রধানমন্ত্রীর অফিশিয়াল ফেসবুক পেজ চালু

আমরা অন্যায়ের প্রতিবাদ করলে মানহানি মামলা হয় : সারজিস

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৮-১২, | ০৯:৪৬:১১ |
অন্যায়ের প্রতিবাদ করতে গেলে মানহানি মামলা হয় বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরের মুখ্য সংগঠক সারজিস আলম।
মঙ্গলবার (১২ আগস্ট) সন্ধ্যায় কৃষিবিদ ইনস্টিটিউশনে জাতীয় যুবশক্তি আয়োজিত যুব সম্মেলনে যোগ দিয়ে এই অভিযোগ তোলেন তিনি।
সারজিস বলেন, ‘অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে হাবিবুর রহমান ও ফজলুর রহমানরা ফ্যাসিবাদের পক্ষে কথা বলেন। তারা দুই ব্যক্তি কোনো দলের প্রতিনিধিত্ব করেন না।’
তিনি আরও বলেন, ‘আমরা যখন অন্যায়ের প্রতিবাদ করি, তখন ১০ কোটি টাকার মানহানি মামলা হয়। আমরা বিশ্বাস করতে চাই, বিএনপি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে।
কোনো রাজনৈতিক দলকে উদ্দেশ্য করে কিছু বলেননি দাবি করে এনসিপির মুখ্য সংগঠক বলেন, ‘মিডিয়া ৫ আগস্টের আগের রূপ যেকোনো সময় দেখাতে পারে। যে লোক ওয়াশিংটন ডিসিতে রয়েছেন, মিডিয়া তার সঙ্গে আমাদের বৈঠক করিয়েছে। আমরা চ্যানেলের নাম দেখে শান্ত থাকবো না। আমরা দেখবো মালিক কে।’
যে বাদী মানহানি মামলা করেছেন, তার আমলনামা বের করার আহ্বান জানিয়ে সারজিস বলেন, ‘কেঁচো খুঁড়তে সাপ বের হতে পারে।’
প্রসঙ্গ: সাংবাদিক তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচারের অভিযোগে সারজিস আলমের বিরুদ্ধে গাজীপুর অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে মানহানি মামলা করেন বাসন থানা বিএনপির সভাপতি তানভীর সিরাজ।
পরে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-২ এর বিচারক আলমগীর আল মামুনের বেঞ্চে মামলাটির শুনানি হয়। শুনানি শেষে বিচারক মামলাটি আমলে নিয়ে সিআইডিকে তদন্তের নির্দেশ দেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..

Dhaka Forecast & Prayer Schedule

--°C
Loading...
💧 Humidity
--%
🌬 Wind
-- km/h

3-Day Forecast

Prayer Time

🕌 Fajr 🕌 Dhuhr
-- --
🕌 Asr 🕌 Maghrib
-- --
🕌 Isha
--
Loading countdown…
দেশ ও মুদ্রা ১ ইউনিট = টাকা পরিবর্তন
⏳ Currency data loading...