✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

অতিরিক্ত ফাইবার গ্রহণ স্বাস্থ্য ঝুঁকি তৈরি করতে পারে

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৮-১২, | ০৯:৩৭:১৮ |

আপনার অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখার জন্য ফাইবার খুবই জরুরি। এ কথা আমরা সবাই জানি। কিন্তু সাম্প্রতিক একটি সোশ্যাল মিডিয়া ট্রেন্ড “ফাইবারম্যাক্সিং” হয়তো আপনার সুস্থতায় উল্টো প্রভাব ফেলতে পারে।

টিকটকসহ বিভিন্ন প্ল্যাটফর্মে জনপ্রিয় হয়ে ওঠা ফাইবারম্যাক্সিং হল দৈনিক ফাইবার গ্রহণের মাত্রা নাটকীয়ভাবে বাড়িয়ে দেওয়া। প্রায়ই দিনে ৫০ গ্রাম বা তারও বেশি, যা সাধারণ স্বাস্থ্য নির্দেশিকার প্রায় দ্বিগুণ। এর সমর্থকদের দাবি, এটি হজমে সহায়তা করে, অন্ত্রের ব্যাকটেরিয়া বাড়ায় এবং এমনকি আইবিএস-এর উপসর্গও কমাতে পারে।


কিন্তু বিশেষজ্ঞদের সতর্কবার্তা, হঠাৎ করে এত বেশি ফাইবার খাওয়া অন্ত্রের নাজুক ভারসাম্য নষ্ট করে দিতে পারে। অতিরিক্ত ফাইবার বিশেষ করে এক ধরনের ফাইবারের আধিক্য ফাঁপা ভাব, পেট ব্যথা এবং ডায়রিয়ার মতো সমস্যা হতে।


চিকিৎসক ডা. নিশ মানেক বলেন, আমাদের অন্ত্র একটি সূক্ষ্মভাবে ভারসাম্যপূর্ণ ইকোসিস্টেম। সেখানে হঠাৎ এক ধরনের পুষ্টির আধিক্য প্রাকৃতিক ছন্দ নষ্ট করতে পারে।


গবেষণায় দেখা গেছে, যুক্তরাজ্যের ৯১ শতাংশ এবং যুক্তরাষ্ট্রের ৯৫ শতাংশ মানুষ দৈনিক সুপারিশকৃত ২৫–৩০ গ্রাম ফাইবারও গ্রহণ করেন না। তাই ধীরে ধীরে ফাইবার বাড়ানো উপকারী হলেও হঠাৎ অত্যধিক গ্রহণ ক্ষতিকর হতে পারে।


শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..