✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

চালের বাড়তি দামের কারণে জুলাইয়ে মূল্যস্ফীতি বেড়েছে: গভর্নর

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৮-১২, | ০৮:৫৬:৫১ |

চালের বাড়তি দামের কারণে গত জুলাই মাসে মূল্যস্ফীতি বেড়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। তার মতে, নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে আমদানি নীতিতে পরিবর্তন আনা দরকার।

মঙ্গলবার (১২ আগস্ট) দুপুরে কেন্দ্রীয় ব্যাংকে এক সংবাদ সম্মেলনে কৃষি ও পল্লী ঋণ নীতিমালা ঘোষণা করে বাংলাদেশ ব্যাংক। এ সময় গভর্নর এ মন্তব্য করেন।

তিনি তখন কৃষি খাতে ঋণ সম্প্রসারণের আহ্বান জানান। চলতি অর্থবছরে ৩৯ হাজার কোটি টাকার কৃষি ও পল্লী ঋণ বিতরণের লক্ষ্য স্থির করেছে বাংলাদেশ ব্যাংক। এ লক্ষ্যমাত্রা বিদায়ী অর্থবছরের তুলনায় ২ দশমিক ৬ শতাংশ বেশি।

গত অর্থবছরে নির্ধারিত ৩৮ হাজার কোটি টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে ৩৭ হাজার ৩২৬ কোটি টাকা কৃষি ও পল্লী ঋণ বিতরণ করা হয়েছে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, কৃষি উৎপাদন বাড়ানোর মাধ্যমে জিডিপির প্রবৃদ্ধি অর্জন ও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে এই ঋণ প্রবাহ বিবেচনায় নেয়া হয়েছে।


শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..