✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

আকিজের কারখানায় গ্যাস বিস্ফোরণে নিহত ৪

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৪-১২-৩১, | ০৮:২০:৪৯ |

হবিগঞ্জের বাহুবলে আকিজ ভেঞ্চারের একটি কারখানায় গ্যাস লাইনের কাজ করতে গিয়ে বিস্ফোরণে চার জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) উপজেলার ডুবাঐ বাজার এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান পুলিশের বাহুবল সার্কেলের এএসপি জহিরুল ইসলাম।

নিহতদের মধ্যে তিনজন হলেন- মিজান গাজী, মাহফুজ মিয়া ও রিয়াজ মিয়া। তারা চাঁদপুর জেলার বাসিন্দা।

এএসপি জহিরুল জানান, সকালে আকিজ ভেঞ্চার গ্রুপের কারখানায় গ্যাস লাইনে কাজ করছিলেন ঠিকাদারের লোকজন। সকাল ৯টার দিকে গ্যাস লাইনে বিস্ফোরণ ঘটে। এ সময় দগ্ধ হয়ে ঘটনাস্থলেই মিজান গাজী ও মাহফুজ মিয়ার মৃত্যু হয়।

আশঙ্কাজনক অবস্থায় আকিজ গ্রুপের কর্মচারী রিয়াজকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

আহত আরও দুই জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে সেখানে আরও একজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..