✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

আর ষড়যন্ত্রের সুযোগ পাবে না বিএনপি : আইনমন্ত্রী

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২২-০৪-০১, | ০৭:৩১:২৭ |

বিএনপি নেতারা বেশি লাফায় বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌর আওয়ামী লীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, কোথাও নড়াচড়া দেখে তারা মনে করেছে এই তো সুযোগ।

বিএনপির ষড়যন্ত্রের কথা উল্লেখ করে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, ‘আমরা যখন জাতির পিতার নেতৃত্বে বাংলাদেশের উন্নয়নের কাজে লিপ্ত ছিলাম তখন রাতের বেলায় তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে খুন করেছিল। সেই সুযোগ আর পাবে না। জনগণ প্রস্তুত। আপনাদের ষড়যন্ত্র জনগণ টোকায় টোকায় জবাব দেবে।

শুক্রবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কসবা টি. আলী বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে পৌর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

কসবা পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল হান্নান রতন, আখাউড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী চৌধুরী, কসবা উপজেলা পরিষদের চেয়ারম্যান রাশেদুল কাউসার ভূইয়া, কসবা পৌরসভার মেয়র গোলাম হাক্কানী, কসবা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন ভূইয়া ও কাজী আজহারুল ইসলাম প্রমুখ।

এ সময় মন্ত্রী বলেন, বঙ্গবন্ধুকে হত্যার পর বাংলাদেশ ছিল রাজাকার-আল শামসদের ঘাঁটি। তারা দেশটাকে চালাত। তারা বাংলাদেশের পতাকা উড়িয়ে মন্ত্রিত্ব করেছে। আর বলেছে, বাংলাদেশের তো ভিক্ষা না করলে চলবে না। তারা গেছে ইউরোপে ভিক্ষার থলি নিয়ে। সেই থলি যতক্ষণ না ভরত, ততক্ষণ বাংলাদেশের বাজেট ঘোষণা দেওয়া হতো না। আর টাকা এনে ওনাদের পকেট আর ভ্যানিটি ব্যাগ ভরত। শেখ হাসিনা আসার পর বাংলাদেশ উন্নয়ন দেখেছে। বাংলাদেশ উন্নয়নের সব সূচকে এগিয়ে আছে। বাংলাদেশ যে সারা বিশ্বের অনেক দেশ থেকে ভালো আছে, যারা পাকিস্তানপ্রেমী এটা তাদের পছন্দ হয় না।’

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..