✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

কর্মহীন শিক্ষা অভিজাত শিক্ষিত বেকার তৈরি করে: রাষ্ট্রপতি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২২-০৩-৩০, | ০৬:৫৩:৩২ |

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, শিক্ষা ও কর্ম অঙ্গাঙ্গিভাবে জড়িত। কর্মহীন শিক্ষা অনেক সময় মানুষকে ভুল পথে পরিচালিত করে, তৈরি করে অভিজাত শিক্ষিত বেকার। বেকারত্বের বোঝা নিয়ে তরুণরা পরিবার, সমাজ ও রাষ্ট্রের সম্পদ না হয়ে দায় হিসেবে চিহ্নিত হয়।

বুধবার কিশোরগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে কিশোরগঞ্জে শেখ কামাল আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় রাষ্ট্রপতি এসব কথা বলেন।

তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সভাপতিত্বে সভায় স্থানীয় সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক ও ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি, বাংলাদেশ ডিজেল প্লান্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. রফিকুল ইসলাম, বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক বিকর্ণ কুমার ঘোষ, জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম, পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ, জেলা পরিষদ চেয়ারম্যান জিল্লুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..