✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

ব্যথা হলেই ওষুধ সেবন: ডেকে আনছেন বিপদ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২২-০৩-২৯, | ০৬:৪৩:৩৮ |

ব্যথা হলেই অলিগলির ফার্মেসি ওষুধ কিনে এনে সেবন কেবল আমাদের দেশেই সম্ভব। এদেশে ফার্মেসি থেকে ওষুধ কিনতে কোনো প্রেসক্রিপশন দরকার হয় না। কিন্তু এর মাধ্যমে আমরা নিজের বিপদ নিজে ডেকে আনছি।

এ ব্যাপারে ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. ঈশিতা বিশ্বাস বলেন, শুধু ব্যথার ওষুধের ক্ষেত্রে না, অ্যান্টিবায়োটিক বা যেকোনো ওষুধের ক্ষেত্রেই আমরা সবার আগে ফার্মেসির শরণাপন্ন হই। এটি খুবই দুর্ভাগ্যজনক এবং আমার কাছে খুব অ্যালার্মিং মনে হয়।

তিনি বলেন, কোনো ফার্মেসিই বুঝবে না আপনার জন্য কোন ওষুধটি সঠিক এবং কোনো ওষুধ দিলে পার্শ্বপ্রতিক্রিয়া কম হবে কিংবা আদৌ হবে না। সুতরাং ব্যথা হলেই ফার্মেসি থেকে ওষুধ কিনে খাওয়া একদমই বিজ্ঞানসম্মত নয়। চিকিৎসকের পরামর্শ ছাড়া কারও এটি করা উচিত নয়। ব্যথার ওষুধ কেন, একটি প্যারাসিটামলও এভাবে খাওয়া ঠিক নয়।

ডা. ঈশিতা বিশ্বাস বলেন, করোনাকালে অনলাইনভিত্তিক অনেকের চিকিৎসাসেবা রয়েছে। অনলাইন হেলথ, হেলথ টিপস বা হেলথ পরামর্শ দেওয়ার ব্যবস্থা রয়েছে। খুব প্রয়োজন হলে তাদের পরামর্শ নিতে হবে। কিন্তু ফার্মেসি থেকে কোনো প্রেসক্রিপশন ছাড়া যখন-তখন ওষুধ খাওয়া কখনই বুদ্ধিমানের কাজ হবে না।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..