✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

ঘুমধুম সীমান্তের ওপারে থেমে থেমে গোলাগুলি, সতর্ক বিজিবি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৮-১১, | ০৬:৩৯:৩৫ |

বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুমে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের ওপারে মিয়ানমারের অভ্যন্তরে গতকাল রোববার রাত ১০ টার পর থেকে সোমবার (১১ আগস্ট) সকাল পর্যন্ত থেমে থেমে গোলাগুলির শব্দ শোনা গেছে।

সীমান্ত লাগোয়া স্থানীয় সূত্রগুলো জানায়, হঠাৎ করে ওপার থেকে গোলাগুলির শব্দ ভেসে আসায় এপারের বাংলাদেশ অংশে সীমান্তবর্তী গ্রামগুলোতে আতঙ্ক দেখা দিয়েছে।

৩৪ বিজিবির কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এস এম খায়রুল আলম জানান, আন্তর্জাতিক সীমান্ত পিলার নং ৩৪ থেকে ৩৫ এলাকার ওপারে এ গোলাগুলির ঘটনা ঘটেছে।

তিনি জানান, এ ঘটনায় সীমান্তে বিজিবির জওয়ানরা কঠোর সতর্কতা অবলম্বন করছেন।

সীমান্তের ওপারে গোলাগুলির ঘটনায় এপারে কোন হতাহতের খবর পাওয়া যায়নি।

স্থানীয় সূত্রগুলো ধারণা করছে, মিয়ানমারে আরাকান আর্মি (এএ) এর সাথে আরসা-আরএসও’র মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটতে পারে।

এর আগে গত ২৫ জুলাই রাত থেকে ২৬ জুলাই সকাল পর্যন্ত নাইক্ষ্যংছড়ি উপজেলা সদর ইউনিয়নের চাকঢালা এলাকার ওপারে গোলাগুলির শব্দ শুনতে পায় এপারের সীমান্তবর্তী বাসিন্দারা।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..