✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

দুর্বল ব্যাংকগুলো একীভূতের বদলে বন্ধ করাই উত্তম : বিটিএমএ সভাপতি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৮-১১, | ০৬:৩২:৫৮ |

দুর্বল ব্যাংকগুলো একীভূত করার বদলে বন্ধ করাই উত্তম হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ) সভাপতি শওকাত আজিজ রাসেল।

সোমবার (১০ আগস্ট) রাজধানীর লেকশোর হোটেলে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) আয়োজিত ‘অন্তর্বর্তী সরকারের ৩৬৫ দিন’ শীর্ষক সংলাপে তিনি এসব কথা বলেন।

শওকাত আজিজ বলেন, মরে যাওয়া ব্যাংকগুলো বাঁচাতে টাকা ঢালছেন কেন? চোরদের পিছনে টাকা দিচ্ছেন কেন? ওই টাকা বরং ব্যাংকগুলোর আমানতকারীদের ফিরিয়ে দিন। যত পরিবর্তনই আনুন না কেন, এসব ব্যাংকের মালিকানা একই থাকবে- তারা আবারও ফিরে আসবে। এই ব্যাংকগুলো বন্ধ করে দেওয়া উচিত। কর্মসংস্থান ধরে রাখার জন্য ভালো ব্যাংককে কয়েকটা করে শাখা দিয়ে দিন।

সিপিডির ট্রাস্টি বোর্ডের সদস্য রাশেদা কে চৌধূরী বলেন, শিক্ষা খাত গুরুত্ব পায়নি। নিম্নবিত্ত বা দরিদ্রদের প্রয়োজন সংস্কারের মধ্যে হারিয়ে গেছে। বৈষম্য দূর করতে শিক্ষা ও স্বাস্থ্য খাতে গুরুত্ব দিতে হবে। বৃত্তি ব্যবস্থায় কোটা রাখা উচিত হবে না। নীতি প্রণয়নে সবাইকে অন্তর্ভুক্ত করতে হবে।

সংলাপে অংশ নেওয়া ব্যাংকার, ব্যবসায়ী ও সাবেক আমলারা বলেন, ব্যাংক একীভূতকরণ বা সংযুক্তি বিষয়ে বাংলাদেশ ব্যাংকের নীতিমালা স্পষ্ট হওয়া প্রয়োজন।

বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি মাহমুদুজ্জামান খান বাবু বলেন, পাঁচটি ব্যাংক মার্জ করবেন-এ কথা বলছেন। যখন করবেন তখন বলতেন। এখন ওইসব ব্যাংকে এলসি খোলা যাচ্ছে না। এসব ব্যাংকের তৈরি পোশাক খাতের গ্রাহকরা সমস্যায় পড়ছেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..