✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

চলতি বছরে ডেঙ্গুতে মৃত্যু শ ছাড়াল

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৮-১০, | ০৬:০১:০১ |

এডিস মশাজনিত রোগ ডেঙ্গু আক্রান্ত হয়ে চলতি বছরে মৃত্যুর সংখ্যা ১০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় তিনজনের মৃত্যু নিয়ে এই সংখ্যা দাঁড়িয়েছে ১০১ জনে।

আজ রোববার স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রেস বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরে ডেঙ্গুতে মৃতদের ৫৮ দশমিক ৪ শতাংশ পুরুষ এবং ৪১ দশমিক ৬ শতাংশ নারী।

এদের মধ্যে বরিশালে ১৮, চট্টগ্রামে ১৭, খুলনা ৪, ময়মনসিংহে একনজন এবং রাজশাহীতে ৪ জনের মৃত্যু হয়েছে। এরা সবাই বিভাগীয় সিটির করপোরেশনের বাইরের বাসিন্দা ছিল। এ ছাড়া ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৪৫ এবং উত্তর সিটি করপোরেশনে ১১ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া ঢাকা সিটি করপোরেশনের বাইরে মৃত্যু হয়েছে একজনের।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারিতে ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১০ জনের, ফ্রেব্রুয়ারিতে ৩, এপ্রিলে ৭, মে মাসে ৩ জনের মৃত্যু হয়েছে। জুন মাসে ১৯ জন ও জুলাইয়ে দিয়েছে ৪১ জনের মৃত্যুর তথ্য। এদিকে মার্চ মাস ছিল মৃত্যুশূন্য। চলতি আগস্ট মাসে এখন পর্যন্ত ১৮ জনের মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ৪৪৮ জন। এ নিয়ে চলতি বছরে হাসপাতালে ভর্তিয়ে হয়েছে ২৪ হাজার ১৪৩ জন।


শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..