✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

গণতন্ত্রের মুক্তির জন্য জীবন দেয়া সবাই জাতীয় বীর: সালাহউদ্দিন আহমদ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৮-১০, | ০৫:৫৪:২৯ |
দেশে যেন ফ্যাসিবাদ আর দাঁড়াতে না পারে সে জন্য সবাইকে ঐকবদ্ধভাবে চেষ্টা চালানোর আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
রোববার (১০ আগস্ট) গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ‘আমরা বিএনপি পরিবার’ আয়োজিত অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।
গণতন্ত্রের জন্য শহীদ হওয়া ব্যক্তিদের স্মরণ করে সালাহউদ্দিন আহমদ বলেন, গণ-অভ্যুত্থানে যারা প্রাণ দিয়েছেন, শুধু তারাই জাতীয় বীর নন। ১৬ বছরে গণতন্ত্রের মুক্তির জন্য যারা প্রাণ দিয়েছেন তারাও জাতীয় বীর বলে গণ্য হবেন।
এ সময় জুলাই বিপ্লবে শহীদদের মূল তালিকা এখনো প্রকাশ না করায় দুঃখ প্রকাশ করেন তিনি।
সংস্কারের জন্য দৃষ্টিভঙ্গির পরিবর্তন দাবি করে সালাহউদ্দিন আহমদ বলেন, সামাজিক ও মানসিক দৃষ্টিভঙ্গির সংস্কারের প্রয়োজন। যারা রাষ্ট্র সংস্কার করে দেশ গঠন করবেন, তাদের মানসিক সংস্কার না হলে মানবিক রাষ্ট্র গঠন সম্ভব নয়।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..