✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

বড়শিতে ধরা এক জোড়া কোরাল ৪১ হাজার টাকায় বিক্রি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৮-১০, | ০৫:৪৩:১৮ |

কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে জেলের বড়শিতে ধরা পড়ে বিরল আকারের এক জোড়া কোরাল মাছ। মাছ দুইটির মোট ওজন ৩৪ কেজি ৫০০ গ্রাম। মাছ দুইটি ৪১ হাজার টাকায় বিক্রি হয়েছে।

শনিবার (৯ আগস্ট) দুপুরে সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ দক্ষিণ পাড়ার জেলে নুর মোহাম্মদের বড়শিতে মাছ দুইটি ধরা পড়ে। তিনি জানান, সকালে বড়শি ফেলে প্রায় তিন ঘণ্টা পর টেনে তোলার সময় একটি বড় কোরাল পান। এরপর আরও কয়েকবার চেষ্টা করে প্রায় ২২ কেজি ওজনের আরেকটি কোরাল ধরেন।

পরে টেকনাফ পৌরসভার মাছ ব্যবসায়ী আজগর আলীর কাছে এক হাজার ২০০ টাকা কেজি দরে মাছ দুটি বিক্রি করেন নুর মোহাম্মদ। আজগর আলী বলেন, সম্প্রতি নাফ নদীতে বড় কোরাল মাছ ধরা পড়ছে। নুর মোহাম্মদের কাছ থেকে ৩৪ কেজি ৫০০ গ্রাম ওজনের কোরাল মাছ দুইটি কিনেছি ৪১ হাজার টাকায়।

টেকনাফের জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন জানান, নাফ নদীর কোরাল সুস্বাদু ও দ্রুত বর্ধনশীল। অনুকূল পরিবেশে এর ওজন ৩০-৩৫ কেজি পর্যন্ত হয়। প্রজনন মৌসুমে সরকারি নিষেধাজ্ঞা মেনে চলায় নদীতে এখন বড় কোরাল পাওয়া যাচ্ছে।


শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..