✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

লক্ষ্মীপুরে নৌকায় সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ একজনের মৃত্যু

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৮-১০, | ০৫:৪০:৩৪ |

লক্ষ্মীপুরের রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৪ জেলের মধ্যে একজন মারা গেছেন। শনিবার (৯ আগস্ট) রাতে জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

নিহত ব্যক্তির নাম আমজাদ হোসেন। তিনদিন ধরে জাতীয় বার্নে চিকিৎসাধীন ছিলেন তিনি।

এছাড়া দগ্ধ বাকি তিনজন— ফারুক হোসেন, আবুল খায়ের ও গনি খাঁ’র অবস্থায়ও আশঙ্কাজনক।

এর আগে, গত বৃহস্পতিবার সকালে রামগতির মৎস্য অবতরণ কেন্দ্রের পাশে নৌকায় রান্নার কাজ করছিলেন জেলেরা। এসময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়। দগ্ধ হন নৌকায় থাকা ৪ জেলে।


শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..