✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

ইতিহাস গড়া জয়ে সিরিজ নিউজিল্যান্ডের

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৮-০৯, | ০৪:৫৫:৩০ |

জিম্বাবুয়েকে ইনিংস ও ৩৫৯ রানের বিশাল ব্যবধানে হারিয়ে দুই টেস্টের সিরিজ ২-০ ব্যবধানে জিতে নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ।

বুলাওয়েতে প্রথম ইনিংসে জিম্বাবুয়েকে ১২৫ রানে থামিয়ে রানের পাহাড় গড়ে নিউজিল্যান্ড। ডেভন কনওয়ে, রাচিন রবীন্দ্র ও হেনরি নিকোলসের সেঞ্চুরিতে ভর করে সফরকারীরা ৩ উইকেটে ৬০১ রান তুলে ইনিংস ঘোষণা করে। ৪৭৬ রানের বিশাল লিড নিয়ে জয়ের পথে অনেকটা এগিয়ে যায় তারা। জবাব দিতে নেমে দ্বিতীয় ইনিংসে ১১৭ রানেই সাঙ্গ হয় স্বাগতিকদের প্রতিরোধ।

টেস্ট অভিষেকে মাঠে নেমেই জিম্বাবুয়েকে দুঃস্বপ্ন দেখা জাকারি ফোকস, ৩৭ রান খরচায় শিকার করেন ৫ উইকেট। এটাই এখন নিউজিল্যান্ডের পক্ষে টেস্ট অভিষেকে সেরা বোলিংয়ের কীর্তি।

এই জয় নিউজিল্যান্ডের ইতিহাসে সবচেয়ে বড় ইনিংস ব্যবধানের জয়, আর টেস্ট ইতিহাসে তৃতীয় বৃহত্তম। তালিকার শীর্ষে আছে ইংল্যান্ডের ১৯৩৮ সালে অস্ট্রেলিয়াকে ইনিংস ও ৫৭৯ রানে হারানো, দ্বিতীয় স্থানে ২০০২ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অস্ট্রেলিয়ার ইনিংস ও ৩৬০ রানের জয়।

প্রথম ইনিংসে পাঁচ উইকেট নেওয়া কিউই পেসার ম্যাট হেনরি পুরো সিরিজ জুড়ে দাপুটে পারফরম্যান্স দেখিয়েছেন। আগুনে বোলিংয়ে তিনি ১৬ উইকেট নিয়েছেন মাত্র ৯.১২ গড়ে। অসাধারণ পারফরম্যান্সে হয়েছেন সিরিজসেরা। আর ১৫৩ রানের অনবদ্য ইনিংস খেলা কনওয়ের ঝুলিতে গেছে ম্যাচসেরার পুরস্কার।

এর আগে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে ৯ উইকেটে জয় ছিনিয়ে নেয় নিউজিল্যান্ড।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..