✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

ঢাবি হলে শিবিরের রাজনৈতিক নয়, সেবামূলক কর্মসূচি রয়েছে: ফরহাদ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৮-০৯, | ০৪:৪৫:৩১ |

ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে ছাত্রশিবিরের কোনো রাজনৈতিক কর্মকাণ্ড নেই। হলে শুধু সেবামূলক কর্মসূচি রয়েছে বলে জানিয়েছেন ঢাবি শাখার সভাপতি এস এম ফরহাদ। তিনি বলেন, শিক্ষার্থীরা চাইলে আবাসিকের বাইরে রাজনীতি করবে।

শনিবার (৯ আগস্ট) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল এলাকায় ছাত্র রাজনীতি নিয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন।

তিনি বলেন, শিক্ষার্থীদের কাছে দায়বদ্ধতার জায়গা থেকে ছাত্রশিবির বিশ্ববিদ্যালয়ের হল এলাকায় কোনও ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করেনি। আমাদের বেশিরভাগ রাজনৈতিক কর্মকাণ্ড টিএসসি, মধুর ক্যান্টিন বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্য মূল যেসব জায়গা সেসব জায়গা থেকে পরিচালনা করেছি।

ঢাবি শিবির সভাপতি বলেন, কাউকে শিক্ষাবৃত্তি দেয়া হলে তাকে টিএসসি থেকে শিক্ষাবৃত্তি নিয়ে যেতে বলতে পারি না। বরং সেই শিক্ষার্থী যে হলে থাকে সেখানে পৌঁছে দেয়া হয়। এই ধরণের সেবা ও সহযোগীতামূলক যে কাজগুলো রয়েছে সেগুলো শিক্ষার্থীদের দূরগোড়ায় পৌঁছে দিতে আমরা হলে গিয়েছি। দলীয় কোনও কর্মসূচি হল এলাকায় করা হয়নি।

বিশ্বিবিদ্যালয়ের হলে রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন নাকি প্রত্যাহার করেছেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বিশ্ববিদ্যালয় এর আগেও মৌখিকভাবে অনেক ঘোষণা দিয়েছে। মৌখিক ঘোষণার ওপর আমরা আস্থা রাখতে পারি না। বিশ্ববিদ্যালয় প্রশাসনের এখন উচিত সকল স্টেকহোল্ডারদের সাথে বসে ঐক্যমত্যের ভিত্তিতে একটি লিখিত নিতিমালা তৈরি করা। যার মাধ্যমে যে রাজনীতি করতে চাইবে না তার অধিকার যেমন হরণ হবে না, একইভাবে যে রাজনীতি করতে চাইবে তারও যাতে অধিকার হরণ না হয়।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..