✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

ইশরাক সমর্থকদের সোমবার নগর ভবন ‘ব্লকেডের’ ডাক

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৫-১৮, | ১৩:১৪:১২ |

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রধান কার্যালয় নগর ভবন ‘ব্লকেডের’ ঘোষণা দিয়েছেন বিএনপি নেতা ও আদালতের রায়ে মেয়র ঘোষিত ইশরাক হোসেনের সমর্থকেরা।

রোববার (১৮ মে) দুপুরে নগর ভবনে টানা চতুর্থ দিনের অবস্থান কর্মসূচি থেকে এই ব্লকেড কর্মসূচি চলাকালে এই ঘোষণা দেন তারা।

‘ঢাকাবাসীর’ পক্ষে কর্মসূচি ঘোষণা করেন ইশরাক সমর্থক সাবেক সচিব মশিউর রহমান, তিনি বলেন, ‘নগর ভবনের কার্যক্রম আগামীকাল বন্ধ রাখার জন্য সকাল ১১টা থেকে বিকেল তিনটা পর্যন্ত আমরা এখানে অবস্থান করব। আগামীকাল নগর ভবনে ব্লকেড কর্মসূচি চলমান থাকবে।’

আজ রোববার সকাল ৯টা থেকে ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে নগর ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করা হয়। পরে দুপুর ১২টার দিকে নগর ভবনের সামনে থেকে আজও সচিবালয় অভিমুখে বিক্ষোভ মিছিল করেন বিক্ষুব্ধ নগরবাসী। নগর ভনের সামনে থেকে গুলিস্তান হয়ে সচিবালয়, জাতীয় প্রেসক্লাব, শিক্ষাভবন প্রদক্ষিণ শেষে আবারও নগর ভবনে অবস্থান কর্মসূচি পালন করেন তারা।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..