✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

মেঘনায় ধরা পড়ল ২৯ কেজির বিগহেড

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৫-১৮, | ১৩:০২:২৩ |

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মেঘনা নদীতে জেলেদের জালে ধরা পড়েছে ২৯ কেজি ওজনের একটি বিগহেড মাছ। রোববার বেলা ১১টার দিকে উপজেলার চরলাপাং এলাকায় মেঘনা নদী থেকে এ মাছটি ধরেন জেলে পরিতোষ বর্মনসহ অন্য জেলারা।

জানা যায়, উপজেলার গোপীনাথপুর (মনতলা) গ্রামের জেলে পরিতোষ বর্মনসহ অন্য জেলেরা প্রতিদিনের ন্যায় মেঘনা নদীতে মাছ ধরতে যান। নৌকার মধ্যে জাল দিয়ে তারা মেঘনা নদীতে মাছ ধরেন। বেলা ১১টার দিকে জেলেদের জালে ২৯ কেজি ওজনের একটি বিগহেড মাছ ধরা পড়ে। পরে মাছটি স্থানীয় ব্যাপারী সুমন মিয়ার কাছে ৮৫০ টাকা কেজি ধরে ২৪ হাজার ৬৫০ টাকায় বিক্রি করেন।

স্থানীয় বাসিন্দা শ্যামল বর্মন শিমুল জানান, সকালে জেলে হরিমন বর্মন, পরিতোষ বর্মন, সত্যগুন বর্মন ও মনোরঞ্জন বর্মন মেঘনা নদীতে মাছ ধরতে যান। পরে তাদের জালে ২৯ কেজি ওজনের একটি বিগহেড মাছ ধরা পড়ে। মাছটি স্থানীয় ব্যাপারী সুমনের কাছে ৮৫০ টাকা কেজি ধরে বিক্রি করেন।

চলতি বছরের ৩ মার্চ তিতাস নদী থেকে ২৬ কেজি ওজনের একটি বিগহেড মাছ, ২৮ এপ্রিল ২৫ কেজি ওজনের একটি বোয়াল মাছ ও ১০ মে মেঘনা নদী থেকে ১৯ কেজি ওজনের একটি কাতলা মাছ জেলেদের জালে ধরা পড়ে।

- ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..