✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

আর্জেন্টিনার প্রেসিডেন্টকে প্রধানমন্ত্রীর চিঠি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২২-১২-২০, | ১১:১৯:৩৭ |

ফুটবল বিশ্বকাপের শিরোপা জয় করায় আর্জেন্টিনার জনগণ ও প্রেসিডেন্টকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার দেশটির প্রেসিডেন্ট অ্যালাবার্তো অ্যাঞ্জেল ফার্নান্দেজকে পাঠানো এক চিঠিতে এ অভিনন্দন জানান প্রধানমন্ত্রী। ফুটবলের সূত্রে দুই দেশের বন্ধুত্বকে আরও সুসংগঠিত করারও আহ্বান জানান তিনি।

চিঠির শুরুতে তিনি লিখেছেন, ‘মহামান্য, ফিফা বিশ্বকাপ ২০২২-এ আর্জেন্টিনা ফুটবল দলের দুর্দান্ত জয়ে বাংলাদেশের জনগণ ও আমার পক্ষ থেকে আপনাকে এবং আর্জেন্টিনা প্রজাতন্ত্রের বন্ধুত্বপূর্ণ জনগণকে আন্তরিক অভিনন্দন। এই অভিনন্দন জানাতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত।’

আর্জেন্টিনার ফুটবলের প্রতি এ দেশের মানুষের আবেগের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী লেখেন, ‘আমি আনন্দের সঙ্গে খেয়াল করেছি যে, ফুটবলের প্রতি অনুরাগ ও ভালোবাসা, বিশেষ করে আর্জেন্টিনা ফুটবল দল, আমাদের গভীরভাবে সংযুক্ত করে। আপনার জাতীয় ফুটবল দলের বিশ্বকাপ জয়ে বাংলাদেশের মানুষের স্বতঃস্ফূর্ত উদযাপন তাদের প্রশংসা ও ভালোবাসার পরিচয় দিয়েছে।’

ফুটবলের সূত্রে দুই দেশের বন্ধুত্বকে সুসংহত করার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী আরও লিখেছেন, ‘দুই দেশের জনগণের মধ্যে এই অভূতপূর্ব প্রেম ও অনুরাগ আমাদের দ্বিপাক্ষিক পাকাপোক্ত সম্পর্কের পথকে প্রশস্ত করেছে। সবশেষে আশা করি, একে অপরের রাজধানীতে মিশন খোলার মধ্য দিয়ে এই সম্পর্ক আরও সুসংহত হবে।

‘আমার সর্বোচ্চ বিবেচনার আশ্বাস গ্রহণ করুন।’

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..