✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

মাদারীপুরে বাসের ধাক্কায় বৃদ্ধ নিহত

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৮-০৮, | ১১:০৪:৪৩ |

মাদারীপুরের শিবচর উপজেলায় যাত্রীবাহী বাসের ধাক্কায় মো. মমিনউদ্দীন খান (৭০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শুক্রবার (৮ আগস্ট) সকালে উপজেলার বন্দরখোলা বাসস্ট্যান্ড এলাকার ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মমিনউদ্দীন খান উপজেলার চরবাচামারা জাহেদ আলী মুন্সি কান্দি গ্রামের মৃত সোনামদ্দিন খানের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার সকালে এক্সপ্রেসওয়ে পার হওয়ার সময় ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস মমিনউদ্দীনকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন তিনি। পরে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহুরুল ইসলাম বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। ঘাতক বাসটি হেফাজতে নেয়া হয়েছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..