✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

‘উন্নয়ন বিরোধী গোষ্ঠী অরাজকতা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে’

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২২-১২-১৫, | ১১:০০:২০ |

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, স্বাধীনতা এবং উন্নয়ন বিরোধী একটি গোষ্ঠী দেশে অরাজকতা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। মহান বিজয় দিবস উপলক্ষে বৃহস্পতিবার সন্ধ্যায় জাতির উদ্দেশে দেয়া ভাষণে এই কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনে জনগণ বিএনপি-জামাত জোটকে ভোট দেয়নি। জনগণের দ্বারা প্রত্যাখাত হয়ে তারা এখন অগণতান্ত্রিক পথে ক্ষমতায় যাওয়ার ষড়যন্ত্রে লিপ্ত।

প্রধানমন্ত্রী বলেন, তাদের একটা অংশ শুধু বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেই ক্ষান্ত হয়নি, পাকিস্তানি হানাদার বাহিনীর দোসর হয়ে তারা মানুষ হত্যা করেছে। স্বাধীনতার পর বঙ্গবন্ধু শেখ মুজিব এদের রাজনীতি নিষিদ্ধ করেছিলেন এবং যুদ্ধাপরাধীদের বিচারের আওতায় নিয়ে এসেছিলেন।

কিন্তু, ১৯৭৫ সালের ১৫ই আগস্ট জাতির পিতাকে সপরিবারে হত্যার পর অবৈধভাবে ক্ষমতা দখল করে জিয়াউর রহমান এদের রাজনীতিতে পুনর্বাসন করেন। পুনর্বাসিত হয়ে তারা আবার হত্যা ও সন্ত্রাসের রাজনীতি শুরু করে।

২০০৯ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত দেশে গণতান্ত্রিক ধারা অব্যাহত আছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, জনগণের ভোটের অধিকার নিশ্চিত হয়েছে। সে কারণেই আজ বাংলাদেশ উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছে। বিএনপি-জামাত জোট ক্ষমতায় থাকলে কোনোদিনই বাংলাদেশ এত উন্নতি করতে পারত না। উন্নয়নশীল দেশ হতে পারত না।

এ সময় দেশবাসীর উদ্দেশে তিনি বলেন, আপনাদেরই বেছে নিতে হবে আপনারা কী চান। উন্নত মর্যাদাশীল জীবনের ধারাবাহিকতা নাকি বিএনপি-জামাত জোটের দুর্বৃত্তায়নের দুর্বিষহ জীবন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..