✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

ওজন কমাতে খেতে পারেন ডিম সালাদ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৮-০৭, | ১০:৫৫:৪৬ |

আপনি ভোজনরসিক মানুষ, খাওয়া দেখলে হুঁশ থাকে না। তাই বাড়তি ওজন কমাতে আপনি হিমশিম খাচ্ছেন। কোনো কিছুতেই আপনি ডায়েট কন্ট্রোল করেও ওজন কমাতে পারছেন না। এ নিয়ে আপনার দুশ্চিন্তার অন্ত নেই। ডায়েট ধরে রাখা ভীষণ কষ্টকর হয়ে দাঁড়িয়েছে।

তবে ভাববেন না, এ নিয়ে আপনার দুশ্চিন্তার কোনো কারণ নেই। আপনার এ সমস্যার সমাধান দেবে ডিমের সালাদ। অল্প কয়েকটি উপকরণ দিয়ে স্বাস্থ্যকর সালাদটি তৈরি করুন। এরপর সুস্বাদু এ সালাদ সারাদিন আপনাকে এনার্জি দেবে এবং দ্রুত ওজন কমাতে সাহায্য করবে।

চলুন জেনে নেওয়া যাক, কীভাবে আপনি ডিমের সালাদ তৈরি করবেন—


উপকরণ: ২টি ডিম, টমেটো একটি, শসা এক টেবিল চামচ, কাজুবাদাম ৬টি, শুকনো মরিচ ২টি, ঘি এক টেবিল চামচ, ধনেয়া পাতা, পিংক সল্ট সামান্য এবং গোলমরিচ গুঁড়া পরিমাণমতো।


প্রণালি: প্রথমে ডিম সেদ্ধ করে নিন। এবার ডিম, শসা কিউব করে কেটে নিন। এরপর ব্লেন্ডারে টমেটো, কাজুবাদাম ও শুকানো মরিচ দিয়ে ব্লেন্ড করে নিন। এবার একটি বাটিতে ডিম, শসা নিয়ে তার ওপর টমেটো পেস্ট দিয়ে একসঙ্গে মিশিয়ে নিন। শেষে ধনেয়াপাতা কুচি, পিংকসল্ট ও গোলমরিচ ছড়িয়ে পরিবেশন করুন।


শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..