✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২২-১২-০৫, | ১০:৩৪:১৬ |

ভারতের বিরুদ্ধে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে জয় লাভ করায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার (৪ নভেম্বর) মিরপুরের শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এ ম্যাচ অনুষ্ঠিত হয়। রুদ্ধশ্বাস ম্যাচে মিরাজের বীরত্বে এক উইকেটে জয় পায় লিটন দাসের দল।

বাংলাদেশের এ বিজয়ে ক্রিকেট দলের সব খেলোয়াড়, কোচ ও ম্যানেজারসহ সংশ্লিষ্ট সবাইকে প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ তথ্য নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব গুলশাহানা (ঊর্মি)।

অভিনন্দন বার্তায় প্রধানমন্ত্রী ক্রিকেট দল বাকি ম্যাচগুলো জয়ের জন্য সর্বাত্মক চেষ্টা অব্যাহত রাখবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন।

এদিন ভারতের বিপক্ষে টস জিতে ফিল্ডিং নেয় বাংলাদেশের অধিনায়ক লিটন দাস। আগে ব্যাট করে সাকিব আল হাসান ও এবাদত হোসেনের তাণ্ডবে মাত্র ১৮৬ রানে গুটিয়ে যায় ভারত। ৫ উইকেট শিকার করেন সাকিব। এবাদত নেন ৪ উইকেট।

জবাবে নেমে লিটন দাস ও সাকিব আল হাসানের ব্যাটে স্বপ্ন দেখা বাংলাদেশ হঠাৎ পথ হারায়। তবে শেষ উইকেটে মেহেদী হাসান মিরাজ ও মুস্তাফিজুর রহমানের ৫৪ রানের জুটি অবিশ্বাস্য জয় এনে দেয় টাইগারদের।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..