✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

চামড়ার নতুন দাম নির্ধারণ করেছে বাণিজ্য মন্ত্রণালয়

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৩-০৬-২৫, | ১০:১২:৩৯ |

আসন্ন কোরবানির ঈদে কোরবানির পশুর চামড়ার মূল‍্য নির্ধারণ করেছে বাণিজ্য মন্ত্রণালয়। এবার ঢাকার মধ‍্যে কোরবানি গরুর চামড়ার মূল‍্য ধরা হয়েছে প্রতি বর্গফুট ৫০-৫৫ টাকা এবং ঢাকার বাইরে প্রতি বর্গফুট গরুর চামড়ার মূল্য নির্ধারণ করা হয়েছে ৪৫-৪৮ টাকা।

রবিবার সচিবালয়ে চামড়াখাতের তিন সংগঠনের ব‍্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠক শেষে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি চামড়ার নতুন মূল‍্য ঘোষণা করেন। গতবারের চেয়ে এবার প্রতি বর্গফুট চামড়ার দাম তিন টাকা বাড়ানো হলো।

বাণিজ্যমন্ত্রী জানান, এবারের ঈদে খাসির চামড়ার ক্রয়মূল‍্য প্রতি বর্গফুট ১৮-২০ টাকা এবং বকরির চামড়ার ক্রয়মূল‍্য ১২-১৪ টাকা নির্ধারণ করা হয়েছে।

তিনি আরো বলেন, চামড়ায় যেন সঠিকভাবে লবণ দেওয়া হয়। সেই সঙ্গে চামড়া যাতে পাচার না হয়- সে বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ত‍ৎপর থাকার আহ্বান জানান মন্ত্রী।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..