✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

বিএনপি ক্ষমতায় গেলে কুরআন সুন্নাহ বিরোধী আইন করা হবে না: সালাহউদ্দিন আহমদ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৮-০৭, | ০৯:৫১:৪৩ |

বিএনপি ক্ষমতায় গেলে বাংলাদেশে ইসলাম, কোরআন-সুন্নাহ’র বিপরীতে শরিয়তবিরোধী কোনো আইন প্রণীত হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

আজ বৃহস্পতিবার সন্ধ্যায় বিএনপির লিয়াঁজো কমিটির সঙ্গে বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের বৈঠক শেষে তিনি এ কথা বলেন।

তিনি এও বলেন, বাংলাদেশে মাদরাসা শিক্ষার সম্প্রসারণ হোক, আমরা (বিএনপি) সেটা চাই। কিন্তু মাদরাসা শিক্ষাঙ্গণকে একটি নির্ধারিত দলীয় রাজনীতির অঙ্গণে পরিণত করতে চাই না।

বিএনপি ইতোমধ্যে রাজনৈতিক, অরাজনৈতিক, ইসলামপন্থি, সবার সাথে কথা বলেছে উল্লেখ করে তিনি আরও জানান, হেফাজতে ইসলামের নায়েবের সাথে দেখা করেছি, হাটহাজারী মাদরাসায় গিয়েছি, শর্ষিনা পীরের সাথে দেখা করেছি, আলিয়া লাইনের সমস্ত মুরুব্বি-নেতৃত্বের সাথে কথা বলেছি।

তিনি বলেন, উদ্দেশ্য একটা– বাংলাদেশের সকল জনগোষ্ঠীকে আমরা একত্রিত করে, সমন্বিত করে, ঐক্যবদ্ধ করে এমনভাবে দেশ পরিচালনা করতে চাই, যেখানে বিভক্তি থাকবে না।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..