✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

গাইবান্ধায় দোকানে ঢুকে পড়লো অ্যাম্বুলেন্স, যুবক নি*হত

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৮-০৭, | ০৯:৫১:০২ |

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি অ্যাম্বুলেন্স সড়কের পাশের দোকানে ঢুকে পড়ে। এতে দোকানের ভেতর থাকা আরমান আলী (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৭ আগস্ট) ভোরে উপজেলার নাকাই সড়কের ফুটানি বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আরমান আলীর বাড়ি উপজেলার বড় সাতাইল বাতাইল গ্রামের সাত্তার মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার ভোরে উপজেলার নাকাই সড়কের ফুটানি বাজার এলাকায় একটি অ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে পাশের একটি দোকানে ঢুকে পড়ে। এ সময় দোকানে থাকা আরমান গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে বিকেল পৌনে ৩টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম।


শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..