✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

মমতার জন্য আম উপহার পাঠালেন প্রধানমন্ত্রী

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৩-০৬-১২, | ০৯:৩৭:৪৫ |

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির জন্য এক হাজার ২০০ কেজি (২৪০ কার্টুন) মৌসুমী ফল আম শুভেচ্ছা উপহার পাঠিয়েছেন।

সোমবার বেলা ১১টায় যশোরের বেনাপোল বন্দর দিয়ে উপহারের আম পাঠানো হয় কলকাতায়। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী সচিব (রাষ্ট্রাচার-২) আবু মুহাম্মদ ফয়সাল বিষয়টি নিশ্চিত করেছেন।

আবু মুহাম্মদ ফয়সাল আরও জানান, বাংলাদেশ ও ভারতের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের যে সোনালী অধ্যায় পার হচ্ছে তারই স্মারক এ আম উপহার। এর আগেও মমতার জন্য আম পাঠিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী।

এর মাধ্যমে দুদেশের মানুষের মধ্যে সম্পর্ক আরও সুদৃঢ় হবে। এ শুভেচ্ছা উপহার দুদেশের সম্পর্কোন্নয়নে বড় ভূমিকা রাখবে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..