✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

নিউমার্কেটে পিকআপ-ট্রাক সংঘর্ষে নি*হত ১

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৮-০৭, | ০৯:২৫:৫০ |

রাজধানীর নিউমার্কেট এলাকার কাঁটাবন চৌরাস্তা মোড়ে পিকআপ ভ্যান ও একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মো. বজলু (৩৭) নামে একজন নিহত হয়েছেন। একই ঘটনায় পিকআপ ভ্যানের চালক মাসুদ রানা (৪২) গুরুতর আহত হয়েছেন।

বুধবার (৬ আগস্ট) দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ(ঢামেক) হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক রাত সাড়ে ৩টার দিকে বজলুকে মৃত ঘোষণা করেন।

আহত পিকআপ ভ্যানচালক মাসুদ রানা হাসপাতালে চিকিৎসাধীন। নিহত ব্যক্তি গাজীপুরের পূবাইলের মিরাবাজার এলাকার বাসিন্দা। তাদের বাড়ি নেত্রকোণা জেলার আটপাড়া উপজেলায়।

নিহতের ছেলে মো. সালমান জানান, আমরা জানতে পারি বাবা পিকআপ ভ্যানে ছিলেন। কাঁটাবন মোড়ে পিকআপ ও ট্রাকের মধ্যে সংঘর্ষে তিনি গুরুতর আহত হন। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, নিহতের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট থানাপুলিশকে অবহিত করা হয়েছে। আহত পিকআপ চালক মাসুদ রানাও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।


শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..