✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

দুই চুলার গ্যাস ১০৫ টাকা বৃদ্ধির সুপারিশ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২২-০৩-২৩, | ০৮:২৫:০৬ |

সুন্দরবন গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি ও পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেডের দুই চুলার গ্রাহকের গ্যাসের দাম ১০৫ টাকা এবং এক চুলার গ্রাহকের গ্যাসের দাম ৬৫ টাকা বাড়ানোর প্রস্তাব করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) কারিগরি মূল্যায়ন কমিটি।

গ্যাসের মূল্যবৃদ্ধির প্রস্তাব নিয়ে মঙ্গলবার (২২ মার্চ) রাজধানীর ইস্কাটনের বিয়াম ফাউন্ডেশনের মিলনায়তনে দ্বিতীয় দিনের মতো শুনানি করে বিইআরসি। সকালে শুনানি হয় সুন্দরবন গ্যাস বিতরণ কোম্পানির প্রস্তাবের ওপর। সংস্থাটি খুলনা ও আশপাশের এলাকায় গ্যাস সরবরাহ করে। বিকালের শুনানিতে অংশ নেয় পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি। সংস্থাটি বগুড়া, সিরাজগঞ্জসহ উত্তরবঙ্গে গ্যাস সরবরাহ করে।

বিইআরসির কারিগরি কমিটি দুই কোম্পানির প্রস্তাবিত গ্যাসের দাম যাচাই-বাছাই করে গ্রাহকদের দুই চুলার গ্যাসের দাম ৯৭৫ টাকা থেকে বাড়িয়ে এক হাজার ৮০ টাকা এবং এক চুলার গ্যাসের দাম ৯২৫ টাকা থেকে বাড়িয়ে ৯৯০ টাকা করার সুপারিশ করে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..