✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

নির্বাচিত সরকার রাষ্ট্র সংস্কার করবে : সালাহউদ্দিন

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৮-০৬, | ০৫:৩৫:২৮ |

রাষ্ট্র কাঠামোর গণতান্ত্রিক সংস্কারের মধ্যে প্রত্যাশিত রাষ্ট্র গঠন হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

আজ বুধবার রাজাধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপির বিজয় র‌্যালির আগে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, রাষ্ট্র কাঠামো গণতান্ত্রিক সংস্কারের মধ্যে প্রত্যাশিত রাষ্ট্র গঠন হবে। নির্বাচিত সরকার রাষ্ট্র সংস্কার করবে।

এ সময় সব রাষ্ট্রের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার বার্তা দিয়ে তিনি বলেন, বিদেশে বন্ধু থাকবে, প্রভু নয়। যারা নির্বাচন চায় না তারা দেশের পক্ষের শক্তি না।

সমাবেশে দলটির স্থায়ী কমিটির আরেক সদস্য ড. খন্দকার মোশাররফ বলেন, নির্বাচনকে বিলম্বিত করতে স্বৈরাচারী পতিত শক্তি ষড়যন্ত্র করছে। আশা করবো নির্বাচন কমিশন দ্রুত সময়ের মধ্যে তারিখ ঘোষণা করবে। দেশের মানুষের অধিকারে হস্তক্ষেপ করতে চেয়ে আওয়ামী লীগ আজ পরাজিত হয়েছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..