✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

এবারের বইমেলায় সাড়ে ৫২ কোটি টাকার বই বিক্রি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৩-১৭, | ১৭:৩৩:৪২ |

মাসব্যাপী অমর একুশে বইমেলায় এবার প্রায় ৫২ কোটি ৫০ লাখ টাকার বই বিক্রি হয়েছে। এর মধ্যে বাংলা একাডেমির বই বিক্রি হয়েছে এক কোটি ২৭ লাখ টাকার। বৃহস্পতিবার (১৭ মার্চ) বিকেলে অমর একুশে বইমেলার শেষ দিনে মূল প্রতিবেদনে বইমেলা আয়োজক কমিটির সদস্য সচিব ড. মো. জালাল আহমেদ এসব তথ্য জানান।

তিনি বলেন, বইমেলায় বাংলা একাডেমিসহ সকল প্রতিষ্ঠানের বই ২৫ শতাংশ কমিশনে বিক্রি হয়েছে। ২০২০ সালে বাংলা একাডেমি মোট ২ কোটি ৪৬ লাখ টাকার বই বিক্রি করেছিল। এবার ১৬ মার্চ পর্যন্ত ৩০ দিনে বাংলা একাডেমি ১ কোটি ২৭ লাখ টাকার বই বিক্রি করেছে। ২০২১ সালে একাডেমি মাত্র ৪৬ লাখ টাকার বই বিক্রি করেছিল। ২০২০ সমগ্র মেলায় ৮২ কোটি টাকার বই বিক্রি হয়েছিল।

করোনাভাইরাস পরিস্থিতিতে দেরিতে বইমেলা শুরু হলেও নির্ধারিত সময়ে বইমেলা শেষ হয়েছে। এদিন নতুন বই এসেছে ২১৫টি। এরমধ্যে গল্প ২৯টি, উপন্যাস ২৭টি, প্রবন্ধ ৯টি, কবিতা ৭৩টি, গবেষণা ৫টি, ছড়া ৫টি, শিশুসাহিত্য ৮টি, জীবনী ৩টি, রচনাবলী ৩টি, মুক্তিযুদ্ধ ৪টি, নাটক ১টি, ধর্মীয় ৩টি, অনুবাদ ২টি, সায়েন্স ফিকশন ১২টি, ভ্রমণ ৩টি, ইতিহাস ৬টি, রাজনীতি ১টি, চিকিৎসা/স্বাস্থ্য ২টি, বঙ্গবন্ধু ৬টি, রম্য/ধাঁধা ৩টি, বিজ্ঞান ২টি, অভিধান ১ ও অন্যান্য ৭টি।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..