✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

বৃহস্পতিবার থেকে টিসিবির পণ্য বিক্রি শুরু

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৫-২১, | ১৩:১৫:০৭ |

ঈদুল আজহা সামনে রেখে সারা দেশে ফ্যামিলি কার্ডধারী নিম্নআয়ের পরিবারের মধ্যে ভর্তুকি মূল্যে বৃহস্পতিবার (২২ মে) থেকে পণ্য বিক্রি শুরু করবে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। তবে ঈদুল আজহার আগে বাড়ানো হয়েছে তেল, ডাল ও চিনির দাম।

স্মার্ট ফ্যামিলি কার্ডধারীদের পাশাপাশি যেকোনো সাধারণ ভোক্তাও বিশেষ ট্রাকসেল থেকে ঈদের ভোগ্যপণ্য কিনতে পারবেন। রাজধানীসহ সারাদেশে প্রতিদিন ৬৯০টি ভ্রাম্যমাণ ট্রাকে এসব পণ্য বিক্রি করা হবে। প্রতিটি ট্রাকে থাকবে ভোজ্যতেল, চিনি ও মসুর ডাল।

 

বুধবার (২১ মে) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে টিসিবি।

এতে বলা হয়, স্মার্ট ফ্যামিলি কার্ডধারী পরিবারের মাঝে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্যাদি বিক্রয় কার্যক্রম চলমান রয়েছে। ঈদুল আজহা উপলক্ষে ওই কার্যক্রমের পাশাপাশি সারাদেশে প্রতিদিন ৬৯০টি ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে সাশ্রয়ী মূল্যে টিসিবির পণ্যাদি ভোজ্যতেল, চিনি ও মসুর ডাল বিক্রয় করা হবে। যেকোনো ভোক্তা ট্রাকসেল থেকে এসব পণ্য কিনতে পারবেন।

৬৯০টি ভ্রাম্যমাণ ট্রাকের মধ্যে রাজধানী ঢাকায় ৫০টি, চট্টগ্রামে ২০টি, ৬টি বিভাগীয় শহরে ১০টি করে এবং অবশিষ্ট ৫৬টি জেলা শহরে থাকবে ১০টি করে।

ভ্রাম্যমাণ ট্রাকে বিক্রয় কার্যক্রম ২২ মে শুরু হয়ে ৩ জুন পর্যন্ত (শুক্রবার ও ছুটির দিনসহ) চলমান থাকবে।

এক মাসের ব্যবধানে প্রতি লিটার তেল ৩৫ টাকা, প্রতি কেজি মসুর ডাল ২০ টাকা ও চিনির দাম ১৫ টাকা বাড়ানো হয়েছে। এসময়ে ভোক্তাপ্রতি ১৩৫ টাকা লিটার দরে সর্বোচ্চ দুই লিটার ভোজ্যতেল, ৮৫ টাকা কেজি দরে এক কেজি চিনি ও ৮০ টাকা কেজি দরে দুই কেজি মসুর ডাল বিক্রি করবে টিসিবি।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..