✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

শনিবার থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে অধ্যাপক ইউনূসের বৈঠক

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৪-১০-০২, | ০৯:৫৯:৪৮ |

আগামী শনিবার (৫ অক্টোবর) থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আবারও আলোচনায় বসবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এর আগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দুই দফায় আলোচনা করেন তিনি।

প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম বুধবার (২ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক বিফ্রিংয়ে এ তথ্য জানান।

তিনি জানান, প্রধান রাজনৈতিক দলগুলোকে আলোচনায় অংশ নেওয়ার জন্য দাওয়াত দেওয়া হবে।

বৈঠকের মুখ্য বিষয় জানিয়ে শফিকুল আলম বলেন, ‘যে ছয়টি কমিশন গঠন করা হয়েছে, তাদের কাজের অগ্রগতি সম্পর্ক অবগত করা হবে। দেশের আইন-শৃঙ্খলা বিষয়েও তাদের সঙ্গে কথা হবে। তাদের পরামর্শ নেওয়া হবে। আমরা আশা করছি, দুই থেকে তিন দিনের মধ্যে কমিশনগুলো পূর্ণাঙ্গ করা হবে।’

কোন কোন দলকে দাওয়াত দেওয়া হবে, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এটা নির্ভর করছে প্রধান উপদেষ্টার ওপর। পুরোটাই উপদেষ্টামণ্ডলী ডিসাইড করবেন। আমি যতটুকু জেনেছি, প্রধান দলগুলোকে দাওয়াত দেওয়া হবে।’

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..