✕

সর্বশেষ :
চীনের সঙ্গে ঋণ নয়, যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী দিনে ৮ ঘণ্টা এসি চালালে মাসে কত টাকা বিল আসবে? বাংলাদেশি শিক্ষার্থী ভর্তি সীমিত করছে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় বাংলাদেশসহ ৩১ দেশের নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা, আইনি ঝুঁকিতে এয়ার ফ্রান্স আট মাসে চাকরি নিয়ে বিদেশ পাড়ি সাড়ে ৪ লাখ জনের টিকিট নিয়ে সতর্কবার্তা, যাত্রীরা যা করলে দায় নেবে না রেলওয়ে একাদশে ভর্তি নিয়ে নতুন নির্দেশনা তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ

সুদান থেকে ৫২ বাংলাদেশি দেশে ফিরলেন

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৩-০৫-১১, | ০৯:৪৮:৩৩ |

সংঘাত কবলিত সুদান থেকে ৫২ বাংলাদেশি সৌদি আরবের জেদ্দা হয়ে বাংলাদেশে ফিরেছেন। বৃহস্পতিবার (১১ মে) সকাল সাড়ে ১০টার পর বিমান বাংলাদেশের একটি ফ্লাইটে তারা দেশে ফিরেছেন।

এর আগে বুধবার পোর্ট সুদান থেকে সুদানের বদর এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইটে জেদ্দায় পৌঁছান ১৭৬ বাংলাদেশি। তাদের মধ্যে থেকে দেশে এলেন ৫২ জন।

সুদান ছেড়ে যাচ্ছেন বিভিন্ন দেশের নাগরিকরা। সংগৃহীত ছবি
এদিকে আরও ১৩০ জন আজকের মধ্যে কাতার এয়ারলাইন্সে ও মদিনা থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে ২৩৮ জনের দেশে ফেরার কথা রয়েছে বলে জানিয়েছে রিয়াদের বাংলাদেশ দূতাবাস সূত্র।

অপরদিকে শুক্রবার (১২ মে) বিশেষ ফ্লাইটে আরও ৫৫৫ জন বাংলাদেশি সুদান থেকে দেশে ফিরবেন বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। তিনি বলেন, ৫৫৫ জন বাংলাদেশিকে পোর্ট সুদান থেকে ফিরিয়ে আনতে আমরা নিজ খরচে চারটি ফ্লাইট ঠিক করেছি। প্রথমে বাংলাদেশির পোর্ট সুদান থেকে জেদ্দায় আনা হবে। এরপর সেখান থেকে বিশেষ ফ্লাইটে আগামী ১২ মে তারা ঢাকায় ফিরবেন।

সুদানে ক্ষমতার দ্বন্দ্বে গত কয়েক সপ্তাহ ধরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ চলছে। এতে বহু মানুষ হতাহত হয়েছেন। এমন প্রেক্ষাপটে গত সোমবার সুদান থেকে ১৩৬ জন বাংলাদেশি নাগরিককে জেদ্দা হয়ে ঢাকায় ফিরিয়ে আনা হয়।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..