✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

জুলাই মাসে প্রবাসী আয় ২৪৭ কোটি ডলার

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৮-০৩, | ০৯:৩৬:১৯ |

২০২৫-২৬ অর্থ-বছরের প্রথম মাস জুলাইয়ে ২৪৭ কোটি ৭৯ লাখ ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। যা আগের অর্থ-বছরের একই সময়ের তুলনায় প্রায় ২৩ শতাংশ বেশি। গত বছরের জুলাই মাসে প্রবাসী আয় এসেছিল ১৯১ কোটি ৩৭ লাখ ডলার।

আজ রোববার প্রকাশিত বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, একক মাস হিসেবে গত পাঁচ বছরের মধ্যে সর্বোচ্চ প্রবাসী আয় এসেছে গত মাসে। এর আগে সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছিল ২০২০-২১ অর্থ-বছরের জুলাই মাসে ২৫৯ কোটি ৮২ লাখ ডলার।

প্রতিবেদনে বলা হয়েছে, রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৫৪ কোটি ৭৬ লাখ ডলার। বিষেশায়িত বাংলাদেশ কৃষি ব্যাংকের মাধ্যমে ২২ কোটি ৯২ লাখ ডলার। বেসরকারি ব্যাংকগুলোর মধ্যে রেমিট্যান্স এসেছে ১৬৮ কোটি ৯৭ লাখ ডলার। বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে ১১ লাখ ৩০ হাজার ডলার দেশে এসেছে।


শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..