✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

দ্রুততম টি-টোয়েন্টি সেঞ্চুরির রেকর্ড নামিবিয়ার লফটি-ইটনের

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৪-০২-২৭, | ০৯:৩১:১২ |

নামিবিয়ার ইয়ান নিকোল লফটি-ইটন আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়লেন। ২২ বছর বয়সী তরুণ বাঁহাতি ব্যাটার তাণ্ডব চালিয়ে তিন অঙ্কে পৌঁছে যান মাত্র ৩৩ বল খেলে।

মঙ্গলবার কীর্তিপুরে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে স্বাগতিক নেপালের বিপক্ষে ইতিহাস গড়েন লফটি-ইটন। আন্তর্জাতিক ক্যারিয়ারে এটিই তার প্রথম সেঞ্চুরি। ৩৬ বল মোকাবিলায় ১০১ রানের বিধ্বংসী ইনিংস খেলেন তিনি। ইনিংসের শেষ ওভারে আউট হওয়ার আগে ১১ চারের সঙ্গে ৮ ছক্কা আসে তার ব্যাট থেকে।

মাত্র ৫ মাসের ব্যবধানে আন্তর্জাতিক পুরুষদের টি-টোয়েন্টিতে দ্রুততম সেঞ্চুরি নতুন রেকর্ড হলো।

লফটি-ইটন যখন ক্রিজে যান, তখন ১০.৪ ওভারে নামিবিয়ার সংগ্রহ ছিল ৩ উইকেটে মাত্র ৬২ রান। এরপর নেপালের বোলারদের ওপর চড়াও হয়ে অনবদ্য কীর্তি গড়ার পাশাপাশি দলকে বড় পুঁজি পাইয়ে দেন তিনি। ১৮ বলে ফিফটি ছোঁয়ার পর ৩৩ বলেই সেঞ্চুরি পূরণ হয়ে যায় তার।

লফটি-ইটনের নৈপুণ্যের সুবাদে ২০ রানের জয় পায় নামিবিয়া। টস জিতে আগে ব্যাট করে তারা স্কোরবোর্ডে জমা করে ৪ উইকেটে ২০৬ রান। জবাবে ১৮.৫ ওভারে ১৮৬ রানে অলআউট হয়ে যায় নেপাল। আক্রমণাত্মক ব্যাটিংয়ের পর বল হাতে ২ উইকেট নিয়ে ম্যাচসেরার পুরস্কার জেতেন লফটি-ইটন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..