✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

এনসিপির সমাবেশ শুরু

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৮-০৩, | ০৯:২১:২২ |

ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ শুরু হয়েছে। রোববার (৩ আগস্ট) বিকাল সাড়ে ৪টার দিকে সমাবেশটি শুরু হয়। ‘নতুন বাংলাদেশের ইশতেহার’ শিরোনামে সমাবেশ থেকে বাংলাদেশকে নতুনভাবে নির্মাণের বার্তা দিতে চায় দলটি।

এদিকে, দুপুর থেকে এনসিপির সমাবেশস্থলে আসতে থাকে দলটির নেতাকর্মীরা। সমাবেশে আগত নেতাকর্মীদের বসার জন্য শহীদ মিনারের সামনে বিছানো হয়েছে লাল কার্পেট। আশপাশের বিভিন্ন স্থানে লাগানো হয়েছে ডিজিটাল পর্দা।

সমাবেশকে কেন্দ্র করে ইতোমধ্যে দলটির কেন্দ্রীয় নেতারা উপস্থিত হয়েছেন।

এনসিপির যুগ্ম আহ্বায়ক জাবেদ রাসিন গণমাধ্যমে বলেন, গণ-অভ্যুত্থানের পর গড়ে ওঠা দল এনসিপি নতুন বাংলাদেশ গড়তে চায়। নতুন বাংলাদেশকে আমরা কীভাবে দেখতে চাই, বাংলাদেশের জন্য কী কী পরিকল্পনা আমরা নিতে চাই, কীভাবে দেশের শিক্ষা, স্বাস্থ্য, প্রতিরক্ষাসহ সবগুলো খাতে পরিবর্তনের মাধ্যমে দেশকে পরিবর্তন করতে চাই, সেটির রূপরেখা আজকে তুলে ধরা হবে। নতুন বাংলাদেশের ইশতেহার মানে দেশকে গড়ার নতুন রূপরেখা।

এনসিপির এ সমাবেশ ঘিরে নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। দুপুরে সেখানে পুলিশের বোমা নিষ্ক্রিয়কারী ইউনিট ও ডগ স্কোয়াডকে টহল দিতে দেখা গেছে।


শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..