✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

এক ওভারে ৪৫ রানের বিশ্ব রেকর্ড

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৮-০২, | ০৭:০২:৩২ |

ক ওভারে ৪৫ রান সংগ্রহ করে বিশ্ব রেকর্ড গড়েছেন আফগানিস্তানের তারকা ওপেনার উসমান গনি। যা ইতিপূর্বে কেউ কখনও চিন্তাও করতে পারেননি।

ইংল্যান্ডের টি-টেন লিগে ব্যাটিং তাণ্ডব চালিয়ে এই রেকর্ড গড়েন উসমান গনি। তিনি মাত্র ৪৩ বলে ১৭টি ছক্কা আর ১১টি চারের সাহায্যে ১৫৩ রানে নজির গড়েন।

১ আগস্ট শুক্রবার ইসিএস টি-টেন লিগে মুখোমুখি হয় লন্ডন কাউন্টি ক্রিকেট বনাম গিলফোর্ড। এই ম্যাচে লন্ডন কাউন্টির হয়ে খেলেন আফগানিস্তানের ওপেনার উসমান গনি। এক ওভারেই তিনি ৪৫ রান সংগ্রহ করেন।

গিলফোর্ডের বোলার বিল এর্নির ওভারে উসমান এই রেকর্ড গড়েন। এর্নির এই ওভারে উসমান ৫ ছক্কা এবং ৩টি চার হাঁকিয়ে ৪২ রানের রেকর্ড গড়েন। পাশাপাশি এই ওভারে ২টি নো বল এবং একটি ওয়াইড বল হয়েছে। ফলে, আরও তিন রান যোগ হয়েছে।

পেশাদার ক্রিকেটে এটা অবশ্যই এক ওভারে সর্বাধিক রানের বিশ্ব রেকর্ড। ইতিপূর্বে, আর কোনও ব্যাটসম্যান ৬ বলে এত বেশি রান করতে পারেননি।

২৮ বছর বয়সি উসমান গনি আফগানিস্তান ক্রিকেট দলের ওপেনার। ২০১৪ সালে ওয়ানডে ক্রিকেটে তার অভিষেক হয়। ২০১৫ সালে তিনি প্রথম আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেন। আফগানিস্তানের হয়ে তিনি এখনও পর্যন্ত ১৭টি ওয়ানডে এবং ৩৫টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন।

গিলফোর্ডের বিরুদ্ধে উসমান মাত্র ৪৩ বলে ১৫৩ রানের বিধ্বংসী ইনিংস খেলেন। এই ইনিংসে ১৭টি ছক্কা আর ১১ চারের সাহায্যে ৩৫৫.৮১ স্ট্রাইক রেটে ১৫৩ রান করেন উসমান গনি।

তার এমন বিধ্বংসী ব্যাটিংয়ে লন্ডন কাউন্টি ১০ ওভারে ২২৬ রানের পাহাড় গড়ে। উসমান গনির ওপেনিং পার্টনার ছিলেন ইসমাইল ওয়াহারমানি। তিনি ১৯ বলে ৬১ রান করেন।

টার্গেট তাড়া করতে নেমে গিলফোর্ড ১০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৫৫ রান করতে সক্ষম হয়। লন্ডন কাউন্টি ৭১ রানে

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..