✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

চীনে তিন কোটি মানুষ ফের লকডাউনে

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২২-০৩-১৬, | ০৬:৫৯:০৬ |

চীনে করোনাভাইরাস মহামারি পরিস্থিতি ফের নাজুক হয়ে উঠছে। গতকাল মঙ্গলবার পর্যন্ত দেশটির ১৩টি শহরের তিন কোটি মানুষ লকডাউনে রাখা হয়েছে। আরো কিছু শহরে আংশিক লকডাউন জারি করা হয়েছে।

মহামারির শুরু থেকেই ‘কভিড জিরো’ বাস্তবায়নে কঠোর অবস্থান নেয় চীন সরকার।

এর সুফলও পেতে শুরু করে দেশটি। অনেকটা স্বাভাবিক জীবনেও ফেরে দেশটি। যদিও মাঝেমধ্যে সংক্রমণ পরিস্থিতি বেড়ে যাওয়ার খবর আসছিল। তবে সম্প্রতি সংক্রমণ পরিস্থিতি একেবারেই পাল্টে যেতে শুরু করে। গতকাল দেশটিতে এক দিনে পাঁচ হাজার ২৮০ জনের করোনা পজিটিভ নিশ্চিত হওয়ার খবর জানানো হয়, যা করোনা শনাক্তের সংখ্যায় আগের দিনের তুলনায় প্রায় দ্বিগুণ।

এই পরিস্থিতি মোকাবেলায় দেশটি বিভিন্ন এলাকায় লকডাউন জারি করা শুরু করে। এরই মধ্যে শেনজেন, সাংহাই, লিজিনসহ ১৩টি শহরে লকডাউন দেওয়া হয়েছে। আরো কিছু শহরে জারি করা হয়েছে আংশিক লকডাউন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..