✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

জুলাই সনদ যেভাবে স্বাক্ষরিত হয়েছে বিএনপি অক্ষরে অক্ষরে সেটি পালনে প্রস্তুত: সালাহউদ্দিন আহমদ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-১১-১৪, | ০৬:২৩:৫১ |

জুলাই সনদ যেভাবে স্বাক্ষরিত হয়েছে বিএনপি অক্ষরে অক্ষরে সেটি প্রতিপালনে প্রস্তুত বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। শুক্রবার (১৪ নভেম্বর) রাজধানীর শাহবাগে নারী ও শিশু ফোরামের মৌন মিছিল ও সমাবেশে এ কথা বলেন তিনি।

স্বাক্ষরিত জুলাই সনদের বাইরে চাপিয়ে দেয়া যেকোনো কিছু জনগণ ও বিএনপি মানবে না বলে জানান সালাহউদ্দিন আহমদ। তবে নির্বাচনের দিন গণভোটের আয়োজনকে স্বাগত জানিয়েছে বিএনপি।

তিনি বলেন, গণভোট ও জুলাই সনদ বাস্তবায়নের জন্য সংসদ গঠন জরুরি। তিনি অভিযোগ করে বলেন, দেশে একটি দল ধর্মের নামে জান্নাতের টিকিট বিক্রি করে ভোটের বৈতরণী পার হতে চায়। তারা নারীদের কর্মঘণ্টা কমিয়ে অন্দরমহলে বন্দি রাখতে চায়।

সালাহউদ্দিন আহমেদ বলেন, নারীদের পারিবারিক ও সামাজিক অধিকার নিশ্চিত কাজ করতে চায় বিএনপি।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..