✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

নির্বাচনের আগে সংস্কার ও বিচারের প্রক্রিয়া দৃশ্যমান চায় জামায়াত

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৫-২৫, | ১৩:০৪:০৭ |

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে নির্বাচনের আগেই বিচারিক প্রক্রিয়া দৃশ্যমান করার দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শনিবার (২৪ মে) বৈঠক শেষে ব্রিফিংয়ে এমনটা জানিয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান।

জামায়াত আমির বলেন, বৈঠকে আমরা দুটো বিষয় স্পষ্ট করার কথা বলেছি। এরমধ্যে একটি হলো যে সময়ের মধ্যে নির্বাচনের কথা বলা হয়েছে, সেই সময় স্পষ্ট করতে হবে। আর অন্যটি হলো নির্বাচনের আগে অবশ্যই সংস্কার ও বিচারের কিছু প্রক্রিয়া জনগণের সামনে আসতে হবে। প্রধান উপদেষ্টা মনোযোগ সহকারে আমাদের কথাগুলো শুনেছেন। তিনি বিষয়টি ইতিবাচকভাবে নিয়েছেন।

তিনি বলেন, সংস্কার এবং বিচারের মধ্যদিয়ে একটি অর্থবহ নির্বাচন হবে। সেই নির্বাচনে সমতল মাঠ থাকবে। অংশ নেয়াদের কাউকে কোনো ষড়যন্ত্রের মুখোমুখি হতে হবে না। কোনো পেশিশক্তি দেখতে হবে না। প্রধান উপদেষ্টা ইতোমধ্যে কয়েকবার বলেছেন তিনি এ বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন দিতে চান। কিন্তু সুনির্দিষ্ট রোডম্যাপ দেননি। এটিকে কেন্দ্র করে রোপম্যাপের দাবি এসেছে।

বিস্তারিত আসছে...

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..