✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

অন্তর্বর্তী সরকারের অধীনেই হবে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন: তারেক রহমান

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৬-২৫, | ১২:৩১:৩১ |

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘দেশে বিদেশে সম্মানিত দক্ষ এবং যোগ্য ব্যক্তিত্ব অন্তর্বর্তী সরকার প্রধানের নেতৃত্বে জাতি অবিলম্বে দেশের ইতিহাসে সবচেয়ে অবাধ, নিরপেক্ষ একটি জাতীয় নির্বাচন দেখতে পাবে।’

তারেক রহমান বলেন, ‘অন্তর্বর্তীকালীন বা তত্ত্বাবধায়ক সরকার হোক, জনগণকে সরকারের গঠনমূলক সমালোচনা জারি রাখতে হবে। সরকারের মান-অভিমান বা রাগ-বিরাগের কোনো সুযোগ নেই। এই সরকারের মাধ্যমেই দেশের সবচেয়ে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন দেখতে পাবে জনগণ।’

রোববার (২৫ মে) রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ন্যাশনাল পিপলস পার্টির ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে তারেক রহমান এসব কথা বলেন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের সঙ্গে দেখা করে আবারও রাজনৈতিক দলগুলো জাতীয় নির্বাচনের তারিখ, সুস্পষ্ট দিনক্ষণ ঘোষণার দাবি জানিয়েছে। বিএনপির দাবি আগামী ডিসেম্বরের ভেতরে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। জাতীয় নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে জনপ্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনীর সংস্কারের জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি বিএনপিসহ যারা একসঙ্গে রাজপথে আন্দোলন করেছি, আমরা আমাদের সর্বাত্মক সমর্থন অব্যাহত রেখেছি।

তারেক রহমান বলেন, অতীতেও পরাজিত স্বৈরাচারের আমলে রাষ্ট্র এবং রাজনীতি এবং রাজনৈতিক দলগুলো নানা রকম দমন পীড়ন এবং ষড়যন্ত্র মোকাবেলা করতে হয়েছে। এনসিপিও সেই তালিকা থেকে বাদ যায়নি। দীর্ঘ দেড় দশকেরও বেশি সময় ধরে দেশের জনগণের ওপর চাপিয়ে দেয়া শাসন- শোষণ হটিয়ে আমরা মুক্ত বাংলাদেশ পেয়েছি।

দেশের জনগণের রাজনৈতিক ক্ষমতায়নের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, ‘পতিত স্বৈরাচার যেন আর কোনো রূপে কোনোক্রমেই ফিরতে না পারে, এই সময় সেটিই বাংলাদেশের গণতন্ত্রের পক্ষের প্রত্যেকটি রাজনৈতিক দলের লক্ষ্য। দেশে স্বৈরাচার রুখে দিতে সবচেয়ে বেশি প্রয়োজন দেশের জনগণের রাজনৈতিক ক্ষমতায়ন। জনগণের সরাসরি ভোটে নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে সংসদ, সরকার গঠিত হলে অবশ্যই সেটি জনগণের কাছে জবাবদিহি করতে বাধ্য থাকবে।’

রাষ্ট্রের নাগরিকদের রাষ্ট্র ক্ষমতা নিশ্চিত থাকলে সরকারের ফ্যাসিবাদী চরিত্র ধারণ করা সহজ হয় না উল্লেখ করে তারেক রহমান বলেন, ‘সরকারের চরিত্র যেমনই হোক না কোনো সরকারকে জনগণের কাছে জবাবদিহি করতে বাধ্য করা না গেলে ক্ষমতাসীন সরকার নিজের অজান্তেই স্বৈরাচার হয়ে ওঠে। এবং এ কারণেই হুমকি-ধামকি উপেক্ষা করে হলেও সরকারের গঠনমূলক সমালোচনা জারি রাখতে হবে।’

- বাসস

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..