✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

আওয়ামী লীগে কোনো বাংলা নেই: জামায়াতের আমির

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৪-১০-২২, | ১১:৪৩:১৭ |

বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আওয়ামী লীগের নামটাই দেখেন। ‘আওয়ামী’ উর্দু শব্দ, ‘লীগ’ ইংরেজি। এখানে একেবারেই বাংলা নেই। আমাদের নামটা পুরোটা আরবি।

ইসলামি রাজনীতি যারা করেন তাদের অনেকেই মাতৃভাষা বাংলা বলার চেয়ে অধিকাংশ সময় আরবি, উর্দু ও ফার্সি শব্দ বেশি ব্যবহার করে থাকেন। এ ব্যাপারে সম্প্রতি এক সাক্ষাৎকারে কথা বলেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

তিনি বলেন, ইসলামি রাজনীতিবিদরা আরবি, উর্দু ও ফারসি যেসব শব্দ ব্যবহার করেন তার প্রতিশব্দ অবশ্যই আছে। বাংলা এনরিচ হয়েছে সব ভাষার দ্বারা। বাংলা একটি উদার ভাষা। এখানে সংস্কৃতি এসেছে, আরবি এসেছে, ফারসি এসেছে, ইংরেজি এসেছে।

তিনি আরও বলেন, আপনি আওয়ামী লীগের নামটাই দেখেন। ‘আওয়ামী’ উর্দু শব্দ, ‘লীগ’ ইংরেজি। এখানে বাংলা নেই। আমাদের নামটা পুরোটা আরবি। বিএনপি কিন্তু পুরোটাই ইংরেজি। তাই না? আমরা এভাবে দেখি না। জাতি এভাবে দেখে না। জাতি যেটা সহজে বোঝে, সেটাকেই তার ভাষা হিসেবে কবুল করে নিয়েছে। এটা বাংলা ভাষার উদারতার সৌন্দর্য বলতে পারেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..