✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

প্রকল্প যাচাই-বাছাইয়ে কঠোর হতে হবে: প্রধানমন্ত্রী

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২২-১১-০৮, | ১০:৫৩:১৬ |

উন্নয়ন প্রকল্প অনুমোদনে আরও সাবধান হওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেছেন, প্রকল্প যাচাই-বাছাইয়ে কঠোর হতে হবে। আয়েশি আইটেম বাদ দিতে হবে। এটি পরিকল্পনা কমিশন করেছে।

মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলনকক্ষে একনেক বৈঠকে এসব কথা বলেন সরকার প্রধান।পরে এক ব্রিফিংয়ে পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান এ তথ্য জানান।

প্রধানমন্ত্রী বলেন, ছোট, গ্রামীণ এবং কল্যাণমুখী প্রকল্প বিষয়ে আপস করা যাবে না। এগুলোকে অগ্রাধিকার দিতে হবে। বড় প্রকল্পের ক্ষেত্রে গুণগতমান নিশ্চিত করতে সম্ভাব্যতা যাচাই ভালোভাবে করতে হবে।

ডেঙ্গি থেকে আরও সচেতন থাকতে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, আমরা করোনা আয়ত্তে এনেছি। এখন ডেঙ্গির জন্য অনেক বেশি সতর্ক হতে হবে। এ ক্ষেত্রে সিটি করপোরেশন, স্বাস্থ্য বিভাগ এবং সাধারণ নাগরিকদের সচেতন হতে হবে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..