✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

ভুটানের জালে বাংলাদেশের ৯ গোল

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২২-১১-০৭, | ১০:৪৯:৪০ |

অনূর্ধ্ব-১৫ নারী সাফ চ্যাম্পিয়নশিপে ভুটানের বিপক্ষে ফের হ্যাটট্রিক করলেন সুরভি আকন্দ প্রীতি। সোমবার কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে ভুটানকে ৯-০ গোলে উড়িয়ে দেয় বাংলাদেশ।

প্রথম ম্যাচে এই দলকেই ৮-০ গোলে হারিয়ে মুকুট ফিরে পাওয়ার মিশন শুরু করেছিল দল। তবে দ্বিতীয় ম্যাচেই ছন্দপতন হয় স্বাগতিকদের। কাঠমান্ডুর হারের শোধ কমলাপুরে নেয় নেপালের মেয়েরা। ১-০ গোলে হেরে যায় বাংলাদেশ। তৃতীয় ম্যাচে ভুটানের বিপক্ষে জেতায় অনেকটাই এগিয়ে গেছে বাংলাদেশ।

শুরু থেকে ম্যাচের নিয়ন্ত্রণ নিতে থাকে বাংলাদেশ। ১৫ মিনিটে নিজের প্রথম গোল করেন সুরভি। ২২ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন। ৩২ মিনিটে পরের গোল করে হ্যাটট্রিকও হয়েছে সুরভির। যোগ করা সময়ে সুরভী চতুর্থ গোলটি পেয়েছেন।

বিরতির পরও গোল বন্যায় ভেসেছে ভুটান। ৪৬ মিনিটে আরেকটি গোল করে স্কোর ৫-০তে নিয়ে যায় সুরভি। ৫৫ মিনিটে নুসরাত জাহান মিতু বক্সের বাইরে থেকে জোরালো শটে জাল কাঁপান।

৬৫ তম মিনিটে ব্যবধান আরও বাড়ে। ৮০ মিনিটে জটলা থেকে অষ্টম গোল পায় বাংলাদেশ। ৮৭ মিনিটে সুরভি আবারও জাল কাঁপালে ৯ গোলে জয় নিশ্চিত হয় বাংলাদেশের।

অনূর্ধ্ব-১৫ সাফ চ্যাম্পিয়নশিপে ২০১৭ সালে প্রথমবার চ্যাম্পিয়ন হয় বাংলাদেশের মেয়েরা। এরপর ২০১৮ ও ২০১৯ সালে পরপর দুইবার শিরোপা দখলে নেই ভারত। এবার তারা না থাকায় সমান দুটি শিরোপা জেতার সুযোগ পাচ্ছে বাংলাদেশের মেয়েরাও।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..