✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

রাঙামাটিতে কিশোরীদের টিকা প্রদান কার্যক্রমের শুরু

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৪-১০-২৪, | ০৯:৪৬:২৯ |

রাঙামাটিতে জরায়ুমুখ ক্যানসার (সার্ভিক্যাল ক্যানসার) প্রতিরোধে ১০-১৪ বছর বয়সী কিশোরীদের এইচপিভি (হিউম্যান প্যাপিলোমা ভাইরাস) টিকা প্রদান কার্যক্রম শুরু হয়েছে।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকালে রাঙামাটি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে এ কার্যক্রম উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান।

টিকা কার্যক্রম উদ্বোধন উপলক্ষে বিদ্যালয়ের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খানের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন- পুলিশ সুপার ড. এসএম ফরহাদ হোসেন, সিভিল সার্জন ডা. নূয়েন খীসা, জেলা শিক্ষা কর্মকর্তা মৃদুল কান্তি দে, বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন।

এসময় বক্তারা বলেন, জরায়ুমুখের ক্যানসার প্রতিরোধে সরকার বিনামূল্যে এই টিকা প্রদান করছে। নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করতে সরকার কিশোরীদের মাঝে এই টিকাদানের উদ্যোগ গ্রহণ করেছে। বেসরকারিভাবে এই টিকা গ্রহণ ব্যয় সাপেক্ষ। তাই সরকার দেশের সকল কিশোরীদের মাঝে এই টিকা গ্রহণ ও সুস্থতা নিশ্চিত করতে এই ক্যাম্পেইন শুরু করেছে।

বক্তারা আরও বলেন, ১৮ দিনের বিশেষ ক্যাম্পেইনে রাঙামাটির ১০টি উপজেলা ও একটি পৌরসভার ৯৫৫টি শিক্ষা প্রতিষ্ঠানে ২৭ হাজার ৯০০ জনকে এই টিকা প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। প্রথম দিন বালিকা উচ্চ বিদ্যালয়ের ৪৭৩ শিক্ষার্থীকে এই টিকা প্রদান করা হবে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..