✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২১-১২-০৪, | ০৮:৪৯:৫১ |বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি এবং বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে আগামী সোমবার (৬ ডিসেম্বর) সমাবেশ করবেন উপজেলা পরিষদের বিএনপিপন্থি সাবেক চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং নারী ভাইস চেয়ারম্যানরা।
এ কর্মসূচির কথা নিশ্চিত করে সাবেক উপজেলা চেয়ারম্যান এবং ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার আবু আশফাক বলেন, ‘উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যানদের নিয়ে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আমরা বৈঠক করেছি। বৈঠকে ৬ ডিসেম্বর জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশের সিদ্ধান্ত হয়েছে। এতে সবাইকে অংশগ্রহণের আহ্বান জানাচ্ছি।’
জানা গেছে, ওই বৈঠকে উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের মধ্যে ৬০-৭০ জন অংশ নেন। বৈঠক থেকে ঢাকার খন্দকার আবু আশফাক, কুষ্টিয়ার জাকির হোসেন, বগুড়ার শাহে আলমকে সমাবেশ সফল করতে বিশেষ দায়িত্ব দেওয়া হয়।
| 🕌 Fajr | 🕌 Dhuhr |
|---|---|
| -- | -- |
| 🕌 Asr | 🕌 Maghrib |
| -- | -- |
| 🕌 Isha | |
| -- | |
| দেশ ও মুদ্রা | ১ ইউনিট = টাকা | পরিবর্তন |
|---|---|---|
| ⏳ Currency data loading... | ||