✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

শিগগিরই কাটবে ডলার সংকট: সালমান এফ রহমান

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৪-০১-২৯, | ০৪:৩৯:৪০ |

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়াতে রপ্তানি ও রেমিট্যান্স বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এগুলো বাস্তবায়নের মাধ্যমে ডলার সংকট শিগগির কেটে যাবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান।

সোমবার রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ ভবনে এক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মূল্যস্ফীতির ঊর্ধ্বগতি নিয়ে এক প্রশ্নের জবাবে সালমান এফ রহমান বলেন, ‘মূল্যস্ফীতি বাড়ার অন্যতম কারণ আন্তর্জাতিক বাজারে দ্রব্যমূল্য বৃদ্ধি। এছাড়াও দেশের বাজারে কিছু পণ্যের দাম অযৌক্তিভাবে বেড়েছে। এসব ক্ষেত্রে সরকারের এরই মধ্যে ব্যবস্থায় দাম কিছুটা কমেছে। বিষয়টি নিয়ে অন্যান্য মন্ত্রণালয়কে নিয়ে অর্থ ও বাণিজ্য মন্ত্রণালয় কাজ করছে। আশা করা যায় অচিরেই দ্রব্যমূল্য আরও নিয়ন্ত্রণে আসবে।’

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..